Showing posts with label cooking tips bangla. Show all posts
Showing posts with label cooking tips bangla. Show all posts

Monday, February 2, 2015

রেস্তোরাঁর স্বাদের ‘মুরগীর ঝাল ফ্রাই’ খুব সহজে ঘরেই তৈরী করুন


রেস্তোরাঁয় খেতে গেলে বিশেষ করে একটু বাঙালিয়ানা খাবার খেতে চাইতে অনেকেই মুরগীর ঝাল ফ্রাই অর্ডার করে বসেন। ঝাল প্রিয় সকলের এই খাবারটি খুব পছন্দের। আজকে চলুন রেস্তোরাঁর এই বিশেষ মেন্যুটি শিখে নেয়া যাক ঝটপট। ভাবছেন কি করে? এখনই দিয়ে দিচ্ছি খুব সহজ রেসিপিটি। চলুন দেখে নেয়া যাক।

উপকরণঃ
– মুরগী ১টি
– আধা কাপ পিয়াজ বাটা
– আধা কাপ পিয়াজ কুচি
– আধা টেবিল চামচ আদা বাটা
– আধা টেবিল চামচ রসুন বাটা
– ১ চা চামচ মরিচ গুঁড়ো
– আধা চা চামচ হলুদ গুঁড়ো
– ১ চা চামচ ধনে-জিরা গুঁড়ো
– ৩/৪ টি এলাচ
– ২ খণ্ড দারুচিনি
– ২ টি তেজপাতা ১-২ টি
– ৮/১০ টি গোলমরিচ
– ১ টেবিল চামচ ঘি
– ২ টেবিল চামচ টমেটো সস
– আধা কাপ টক দই
– আধা কাপ তেল ১/২ কাপ
– ১০ টি কাঁচা মরিচ ফালি (ইচ্ছামতো ঝাল বুঝে)
– ৩ টি লবঙ্গ লং ২-৩ টি
– আধা চা চামচ চিনি
– লবন স্বাদমতো

পদ্ধতিঃ
– প্রথমে মুরগীর মাংসে অর্ধেক পরিমাণে পেঁয়াজ, আদা, রসুন বাটা ও হলুদ মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে ২০ মিনিট রাখুন।
– এরপর প্যানে ঘি দিয়ে মুরগীর মাংস দয়ে হালকা ভাজা ভাজা করে ভেজে নামিয়ে রাখুন আলাদা করে।
– একটি প্যানে তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। এরপর গরম মসলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। বাকি অর্ধেক মসলা দিয়ে ভালো করে কষিয়ে ভাজা মুরগীর মাংস প্যানে দিয়ে দিন।
– ভালো করে কষানো হয়ে এলে পানি দিয়ে ঢেকে দিন। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেলে টমেটো সস, টক দই, কাঁচা মরিচ ফালি দিয়ে ঢেকে আরও কিছুক্ষন রান্না করুন।
– ঝোল মাখা মাখা হয়ে এলে ১ টেবিল চামচ ঘি উপরে ছড়িয়ে নামিয়ে নিন।
– ব্যস, এভার গরম ভাত বা রুটির সাথে মজা নিন।



সূত্র: প্রিয় লাইফ

কফি ক্রিমার খুব সহজে মাত্র ২ মিনিটে ঘরেই তৈরি করে নিন


কফি ক্রিমার ব্যবহার না করলে কফির স্বাদ কেমন যেন পানসে হয়ে যায়। বিশেষ করে ঘরে যদি ‘ক্যাপাচিনো বা মোকা’ কফি বানানো হয়। তখন ক্রিমার না পেলে পুরো কফি বানানোর কষ্ট এবং স্বাদ দুটোই মাটি। আবার ঘরে সব সময় ক্রিমার কিনে রাখা হয় না। তাই আজ জেনে নিন মাত্র ২ মিনিটে কি করে বানাবেন নিজের পছন্দমতো কফি ক্রিমার তাও আবার মাত্র ২/৩ টি উপকরণ দিয়ে। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন দেখে নেয়া যাক।

উপকরণঃ
– ১/৪ কাপ হেভি ক্রিম (চাইলে কন্ডেন্সড মিল্ক ব্যবহার করতে পারেন)
– ১ কাপ দুধ
– ১ চা চামচ নিজের পছন্দের ফ্লেভারের এসেন্স (ভ্যানিলা, চকলেট, মিন্ট, আলমন্ড ইত্যাদি)

পদ্ধতিঃ
– একটি পাত্রে না বোতলে ক্রিম বা কন্ডেন্সড মিল্ক নিন।
– এতে দিন ১ চা চামচ নিজের পছন্দের ফ্লেভারের এসেন্স।
– তারপর দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
– ব্যস, হয়ে গেলো আপনার কফি ক্রিমার। একেবারেই আপনার পছন্দের ফ্লেভারের। এবার কফিতে মিশিয়ে মজা নিন কফির।

মনে রাখবেন যদি কন্ডেন্সড মিল্ক ব্যবহার করেন তাহলে তা মিষ্টি হবে, তখন স্বাদ বুঝে কফিতে কম চিনি দেবেন। ক্রিম ব্যবহার করলে মিষ্টি হবে না।
এবং এই কফি ক্রিমার ফ্রিজে ১ সপ্তাহ সংরক্ষণ করা যাবে।


সূত্র: প্রিয় লাইফ

Sunday, October 12, 2014

নীজেই তৈরী করুন ‌‌''ভুট্টা-পনীর'' স্যালাড


                                                       লেখকঃ ড. বিমল ছাছেড়
সামগ্রী:-
শশা-১
বেবী কর্ণ-২-৩ (ছোট)
পেঁয়াজ কলি-২
ফুলকপির ছোট টুকরো-১ কাপ (স্টীম দেওয়া)
সোয়া পনীর-৩-৪ ছোট টকরো
আঙ্গুর-১/৪ কাপ
ড্রেসিং-য়ের জন্যঃ-
টম্যাটো সস্- ২ বড় চামচ


তৈরী করার পদ্ধতি:-

০১. শশা, বেবী কর্ণ, পেঁয়াজ কলি, ফুলকপি আর পনীরকে টুকরো করে কেটে নিন।

০২. সব সামগ্রীকে একটা বাটিতে মিশিয়ে নিন।

০৩. ওপর থেকে টম্যাটো সস্ ঢেলে ভালো করে উল্টে-পাল্টে মিশিয়ে নিন।

০৪. স্যালাডকে ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।



সূত্র: জিরো২ইনফিনিটি  

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys